বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

ফজরের নামাজ পড়া হলো না মাহতাবের

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ভটভটির ধাক্কায় মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজার ইউনিয়নের, ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত, তাইনুস উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন মাহতাব উদ্দিন। এই সময় রাস্তা পার হতে গিয়ে আমনুরা থেকে নবাবগঞ্জগামী একটি মাছভর্তি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন, মাহতাব উদ্দিন এবং ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। ভটভটি টি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর