রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাসুদ রানা, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ / ৩১২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে আপন বড় ভাই।আজ সোমবার ৬ (নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলুভী বাড়িতে ঘটে এই ঘটনা।

নিহতের নাম মো. রুহুল আমিন(৪৭)। তিনি স্থানীয়ভাবে জমিজমা মাপার কাজ করতেন। তাঁর পিতার নাম মো. হাফেজ মৌলভী।

স্থানীয়রা জানান, রুহুল আমিনের সাথে বড় ভাই রেজাউল করিমের (৫২) সাথে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন দুপুরে দুই ভাইয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে উভয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরকে দা দিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় রেজাউল করিমও গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শুরুর আগেই মৃত্যুবরন করেন রুহুল আমিন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর