বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

বাউফলে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম : / ৩৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ মার্চ, ২০২৩

মাসুদ রানা, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামের নিবাসী মোঃ আবুল বশার হাওলাদার এর একমাত্র পুত্র মোঃ রাশেদুল ইসলাম হাওলাদার (২২) মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০:৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যানা গেছে,শিক্ষার্থী রাশেদুল ইসলাম পটুয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গতকাল রোববার সকাল ৯:৪৫ মিনিটের দিকে কাছিপাড়ার আনারশিয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালক সুজন হাওলাদার এর গাড়ীতে কলেজের উদ্দেশ্যে প্রতিবেশী বন্ধু মাজহারুল তালুকদারকে সাথে নিয়ে রওনা হয়।বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ সংলগ্ন মোড়ে মোটরসাইকেল স্টানে গিয়ে উক্ত মোটরসাইকেলটি পরিবর্তন করে অন্য আরেকটা ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে যায়। আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর নামক স্থানে পর্যন্ত গেলে মোটরসাইকেল চালাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক রাস্তায় পরে যায় এবং রাশেদুল সহ বন্ধু মাজহারুলও পরে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটা মোটরসাইকেল এসে শিক্ষার্থী রাশেদুল এর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে আশেপাশের লোকজন জড়োয়া হয় এবং রাশেদুলকে গুরুতর জখম অবস্থায় দ্রুত পটুয়াখালী সদর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক বরিশাল নিয়ে যেতে বলে।ওখান থেকে এম্বুলেন্স যোগে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে ওখানের এমারজেন্সিতে থাকা দ্বায়িত্বরত চিকিৎসক রাসেদুলকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আজ সোমবার সকাল ১০:৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থী রাশেদুল ইসলাম এর মৃত্যুতে কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া এলাকায় সর্বশ্রেণী পেশা মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর