মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব। 

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ কাজ শেষ না করেই সমুদয় বিল উত্তোলন করে লাপাত্তা হয়েছে ঠিকাদার।

গেট ও বাউন্ডারি ওয়ালের কাজ সম্পূর্ণ না হওয়ায় হাট সংলগ্ন স্কুলভবন সম্পূর্ণ অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেড়েছে মাদকসেবীদের উপদ্রব।

সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলভবনটির দক্ষিণাংশে বাউন্ডারি ওয়াল অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে। বাকি  কাজ শেষ না করে ঠিকাদার কাজ ফেলে চলে গেছে। স্থানীয়রা জানান, রাত্রিকালীন মাদকসেবীরের আনাগোনা বিপদজনকহারে বাড়ছে।

কাজিপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩/২৪ অর্থ বছরে  পি ই ডি পি ৪ প্রকল্পের আওতায় বাউন্ডারি ওয়াল ও একটি গেইট নির্মাণে প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যে চুক্তিবদ্ধ হয়  মেসার্স সোহানি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং ২৭/১১ /২০২৩ তারিখের কার্যাদেশে ২৫/০৫/২০২৪ তারিখের মধ্যে কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ঠিকাদার কাজ না করেই বিল উত্তোলন করেছে। এ বিষয়ে বিদ্যালয়ের একাধিক শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক)

যৌথভাবে জানান, আমরা কাজ শেষ  করার জন্য বার বার তাগাদা দিয়েও কাজ করেনি। তারা আরো জানান, কাজ শেষ হবার পর বিদ্যালয় থেকে  প্রতিবেদন যাওয়ার পর ঠিকাদার বিল নিতে পারে, অথচ কাজ শেষ হয়েছে মর্মে প্রতিষ্ঠান থেকে কোন প্রতিবেদন দেয়া হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের যোগসাজেশে ঠিকাদার বিল উত্তোলন করে নিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনাদির হোসেন জানান, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে ইউএনও বরাবর লিখিত আকারে জানান হয়েছিল, কোনো প্রতিকার এখন পর্যন্ত মেলেনি। এ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহানি এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করলে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়, প্রতিষ্ঠানটির ঠিকানা পাওয়া যায়নি।

কাজ চলাকালীন দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মোমিন বলেন, ঠিকাদারকে অনেক বার বলা হয়েছে সে কাজ করেনি। বর্তমানে তিনি বদলি সূত্রে অন্য  কর্মস্থলে আছেন জানিয়ে ফাইনাল বিলে স্বাক্ষরের বিষয়টি এড়িয়ে যান। এবং বর্তমান উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে বলেন। এবিষয়ে কাজিপুর উপজেলা প্রকৌশলী হেদায়েতুল্লা বলেন, আমি আসার আগেই ওই কাজ হয়েছে। তবে অভিযোগটা আমার দৃষ্টিগোচর  হওয়ায় ঠিকাদারের জামানত প্রদান বন্ধ  রাখা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ  বিদ্যালয়ের কাজ শেষ করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন  কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর