রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

বিনামূল্যে টিকা পাওয়ার তালিকায় বাংলাদেশ এক নম্বরে

রিপোর্টারের নাম : / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশকে ২০ হাজার কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর মধ্যে যতগুলো দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে থেকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পেয়েছে, তার মধ্যে বাংলাদেশ এক নম্বরে।’

তিনি আরও বলেন, ‘তারা দেখেছে বাংলাদেশ ভ্যাকসিন দিতে পারে। সে সক্ষমতা আছে। ভ্যাকসিন নষ্ট করে নাই। ভ্যাকসিনকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে। এর মূল্য ২০ হাজার কোটি টাকারও বেশি হবে।’

জাহিদ মালেক বলেন, ‘করোনা জাদুমন্ত্রে যায় নাই। পরিশ্রম করতে হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের টার্গেটের ৯৮ শতাংশ লোককে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭৫ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। সে কারণে আজ আমাদের দেশ ভালো আছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর