শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

এস আর শাহ্ আলম , স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দিঘি সুইটস নামে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির মালিক অঞ্জন কুন্ডু হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামের শ্রী মাকু কুন্ডু কবিরাজের ছেলে।

বৃহস্পতিবার (৭মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খোলা অবস্থায় মিষ্টি সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা কার্টুন দিয়ে ফ্রিজে দুইদিন আগের মিষ্টি এবং ছানা সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ও বেড়া মডেল থানা পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর