শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন কাজিপুরে জাতীয় পতাকা ছিঁড়ে গেছে জানেন না জনস্বাস্থ্য অফিসার  সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচি উপলক্ষে লিফলেট বিতরণ আখচাষ বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ফান্ড নিয়ে জয়পুরহাট চিনিকলে মতবিনিময় ২০২৬।

বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পাবনার বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা রক্ষা এবং মেধা বিকাশের পাশাপাশি নীতি-নৈতিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনিয়র সেকশনের হেড টিচার ফাওজিয়া আক্তার এবং সিনিয়র সেকশনের হেড টিচার জুয়েল রানা।

বক্তব্যকালে তারা নিজ নিজ সেকশনের সার্বিক শিক্ষাকার্যক্রমের অগ্রগতি ও পরীক্ষার ফলাফলের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। প্রিন্সিপাল এম এ সালাম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাঁদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশের পর নিজ নিজ শ্রেণিতে শীর্ষস্থান অর্জনকারী ও বিশেষ মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। মেধা ও কৃতিত্বের এই স্বীকৃতিতে অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর