শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় চুরির সময় হাতেনাতে একজন আটক গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত কাজী নজরুল ইসলাম।  গাজীপুরে সেফটিক ট্যাংকি বি/স্ফো/রনে নিহ/ত-১।  বেড়ায় স্মরণসভা অনুষ্ঠিত কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছর নভেম্বরে উদ্বোধনের আশা-পানিসম্পদ প্রতিমন্ত্রী কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট।

বেড়ায় চুরির সময় হাতেনাতে একজন আটক

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় চুরির উদ্দেশ্যে অন্যের বাড়িতে প্রবেশের সময় আশরাফুল ওরফে গরিবুল্লাহ (২২) নামে এক চোর এবং মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১ শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ​শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার পেচাকোলা গ্রামের মো. বোরহান উদ্দিনের বাড়িতে প্রবেশ করে চুরির চেষ্টা চালায় অভিযুক্ত আশরাফুল। এ সময় বাড়ির লোকজনের টের পেয়ে হাতেনাতে ধরে তাকে বেড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় অপরাধীকে এই সাজা দেন। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযুক্ত যুবক একই গ্রামের আমির শেখের ছেলে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অপরাধী দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে একজন পেশাদার চোর ও মাদকসেবী হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর