শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম।  টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটন, পিপিএম-সেবা পদক পেলেন মেহেদী হাসান। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত।

বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেড়া উপজেলা ও বেড়া পৌর শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন শনিবার

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেড়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ফারুক আহমেদ জনির সভাপতিত্বে এবং বেড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. মানিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।

কর্মী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব মো. কামরুজ্জামান প্রিন্স এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব মো. সাদ্দাম হোসেন।
​

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির। এছাড়াও বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজোয়ান হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব ইসলাম তরুণ, শামীম হোসেন হৃদয়, মো. এম কে ফরিয়াদ খান, সংগ্রাম তালুকদার, আসাদুজ্জামান আল গালিব এবং মো. আতিকুর রহমান মিঠু। ​

সম্মেলনে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা বলেন, দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সংগঠনকে শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। দিনব্যাপী এ সম্মেলনে ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর