বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা।
সভায় আগামী দিনের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে দিবসটি উদযাপনের বিভিন্ন প্রস্তুতি চূড়ান্ত করা হয়।







