বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা 

রিপোর্টারের নাম : / ৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সিরাজুল ফার্মেসী নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (১২ আগষ্ট)বুধবার দুপুরে উপজেলার রাকসা পুরান বাজারে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারের সিরাজুল ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময়   ফার্মেসিতে থাকা বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। পরে অভিযুক্ত অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিনষ্টের ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে বেড়া মডেল থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর