রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

রিপোর্টারের নাম : / ৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া পৌর এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। (২৮জুলাই)মঙ্গলবার সকালে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরের মায়িশা খানের উপস্থিতিতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল জন সম্মুখে পোড়ানো হয়।​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার নাজিম বাজারের মোল্লা সুপার মার্কেটের গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।​অভিযানের প্রথম দিনে মার্কেটের তিনটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০০টি চায়না দুয়ারী জব্দ করা হয়। এ সময় জড়িত সন্দেহজনক আরও দুটি গোডাউন সিলগালা করে দেয় অভিযান পরিচালনাকারী দল।

​পরবর্তীতে গতকাল সোমবার রাতে সিলগালা করা সেই দুটি গোডাউনে পুনরায় অভিযান চালিয়ে আরও
৫ হাজার মিটার জাল যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা জব্দ করা হয়। দুই দফায় পরিচালিত এই অভিযানে উদ্ধার করা সমস্ত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
​অবশেষে আজ সকালে সহকারী কমিশনার (ভূমি) নুরের মায়িশা খানের উপস্থিতিতে ও নেতৃত্বে উদ্ধার হওয়া সব নিষিদ্ধ জাল আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারীর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর