সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য। পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা গাকৃবিতে সয়াবিন গবেষণার উপর কর্মশালা অনুষ্ঠিত।  বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

বেতাগীতে ১৭৮ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

বেতাগী (বরগুনা)প্রতিনিধিঃ / ৪১২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

বরগুনার বেতাগীতে ১৭৮ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বেতাগী সরকারি কলেজে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ইডা’র আয়োজনে ও এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার সহযোগিতায় সোমবার (২৩ মে ) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

ইডা র সাধারণ সম্পাদক অলি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক ইশরাত জাহান লিমা , স্বেচ্ছাসেবক মো: ইমরান হোসেন, মোঃ সালাউদ্দিন বাপ্পি প্রমূখ।

এ সময় ১৭৮ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ২৭ জন চোখে ছানী পরা রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ও ৩ জনকে সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর