শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

বেতাগী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রায় ৫ ১ কোটি টাকার বাজেট ঘোষণা

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী বরগুনাঃ / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

বরগুনার বেতাগী পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের পৌরসভার সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২ টায় পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে ৫ম পৌর পরিষদের দ্বিতীয় বাজেট সভায় উন্নয়ন খাত, অডিটোরিয়াম, ভবন নির্মান, বাসস্ট্যান্ড, নগর অবকাঠামো উন্নয়ন,, ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন, পুল , কার্লভাট, ডাম্পিং, গণশৌচাগার, ডেঙ্গু, করোনা মোকাবিলা, পানি সরবরাহ, সড়ক বাতি লাগানো, পৌর মার্কেট, কবর ও শশ্বাণ ঘাট নির্মানসহ বিভিন্ন উন্নয়ন খাতে ৫০ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন। বেসরকারি সংস্থা স্লোব বাংলাদেশের সহযোগিতায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাবেক প্যানেল মেয়র হাদিছুর রহমান পান্না, প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সাবেক বেতাগী সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু, পৌরসভার প্রধান সহকারী মো. তুহিন সিকদার। সভা সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর