শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

বেনাপোলে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার

রিপোর্টারের নাম : / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মনির হোসেন, বেনাপোল ,প্রতিনিধি:

বেনাপোল বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ড এর দীঘিরপাড় গ্রামে কহিনূর খাতুন নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেন সহ তার পিতা মাতা ও বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে পুলিশ।

নিহত কহিনুর খাতুন উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে এবং হৃদয় হোসেন বেনাপোল দিঘির পাড় মাঠপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, গৃহবধূ কোহিনূরের সাথে স্বামী-স্ত্রীর ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দির্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলে আসছিলো। শনিবার ঘটনারদিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ শুরু হলে এক পর্যায়ে শারিরীক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়।
এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কোহিনূরের স্বামী হৃদয় হোসেন সহ চারজনকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো: রাসেল মিয়া জানান, গৃহবধূ কোহিনূরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর থেকে ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরপর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর