রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ব্যবসায়ীকে অপহরণ পরে মিথ্যা প্রতরনা মামলায় ফাঁসলেন জয়দেবপুর থানার ওসি হালিম,তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা থেকে আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ নামে এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে গাজীপুরে নিয়ে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম অপহরণকারীদের সাহায্য করেন বলে ব্যবসায়ীর স্বজনেরা অভিযোগ করেন। অপহরণের শিকার মৎস্য ব্যবসায়ী মো. আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ (৫৪) সলঙ্গা থানার শ্রীরামের পাড়ার বাসিন্দা।

গত ৭ ডিসেম্বর ভোরে মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নান ওরফে মোন্নাফকে প্রতিপক্ষে লোকজন কালো একটি মাক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় বলে তাঁর ভাই মাহবুবুল আলম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। এতে একই থানার শ্রীরামের পাড়া গ্রামে মো. আমজাদ সরকার, মো. এরশাদুল ইসলাম, মো. আবু তালেব, মো. আব্দুল মালেক, মো. আবু সুফিয়ানসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়। এ ঘটনায় মামলা হলে সলঙ্গা থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

অপহৃত ব্যক্তিকে উদ্ধার না করে মিথ্যা প্রতরনা মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করায় অপহৃত ব্যক্তি আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফের ভাই মাবুবুল আলম ন্যায় বিচার পাওয়ার জন্য গত ১১ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা,আইজিপি, ঢাকা রেন্জ ডিআইজি,  পুলিশ সুপার গাজীপুর, পুলিশ সুপার সিরাজগঞ্জ বারাবর আবেদন করেন।

পরে ১৯ ডিসেম্বর ঢাকা রেন্জ পুলিশ অফিস থেকে বিষয়টি নিয়ে গাজীপুর পুলিশ সুপারকে তদন্তের নিদের্শন প্রদান করেন। পর্বতীর্তে গত ২২ জানুয়ারী গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আমিনুল ইসলাম তদন্ত শুরু করেছেন। অপহৃত আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ সরকারের ভাই মাহবুবুল আলমসহ অন্যান্যদের স্বাক্ষী গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর