মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

ভয়েস অফ কাজিপুরের শীতবস্ত্র বিতরণ শুরু

রিপোর্টারের নাম : / ১৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের জন্য শীত ঋতু আসে সীমাহীন দুর্ভোগ হয়ে, দুর্ভোগ দুঃসহ যন্ত্রণায় পরিনত হয় শৈত্যপ্রবাহ শুরু হলে। অসহায়দের শীত নিবারণের জন্য সরকারি উদ্যোগে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে থাকলেও চাহিদার তুলনায় অপ্রতুল। তাই, প্রান্তিক পর্যায়ের শীতার্ত পরিবারে উষ্ণতা ছড়াতে সিরাজগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ভয়েস অফ কাজিপুর প্রতিবছর মতো এবারও চরাঞ্চলের শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ শুরু করেছে।

শুক্রবার ৩ জানুয়ারি সংগঠনটি উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া, তেকানি, নিশ্চিন্তপুর ও চরগিরিশ ইউনিয়নের ৪ শত পরিবারে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ভয়েস অফ কাজিপুরের প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সভাপতি জান্নাতুল হক শাপলা, সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রতিষ্ঠাতা সভাপতি আশকারপাইনসহ সমাজসেবা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর