মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ৪২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ নভেম্বর বুধবার বেলা ১টায় দিকে উপজেলার পার—ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম গ্রামের মিনারুল ইসলামের শিশু কন্যা মিনা খাতুন (০৫) খেলার সময় বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায়।

ঘটনার পর পরিবারের লোকজন খুজাখুজির পর বিকাল ৪টার দিকে মৃত প্রায় অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল—আমিন হোসাইন তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম জানান, এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে কারো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর