বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

ভাঙ্গুড়ায় সিএনজি চাপায় শিশুর মৃত্যু

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ২৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় ওসমান গনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক পালাতক। ১৮ ই এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ভেড়ামারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোরবান আলীর ছেলে। কোরবান আলীর তিনটি ছেলে নিহত ওসমান গণি মেঝ ছেলে।

নিহত ওসমানের দাদা জানায়, ভেড়ামারা বাজার হইতে বাড়িতে যাবার পথে রোডের দক্ষিণ পাশে ওসমানের চাচতো বোনকে দেখে রাস্তার উপর দিয়ে দৌড় দেয় তখন পূর্বে পাশ হইতে একটি সি এন জি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত ওসমানকে তার দাদাসহ স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে ধাক্কা দেওয়ার পরে সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরিবার চাইলে মামলা রুজু করা হবে। নতুবা অপমৃত্যু মামলা দায়ের হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর