শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

মাদকের টাকা জোগাড় করতে ছিনতাই, বাধা দেয়ায় ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাকে হত্যা করে ইমরান

নিজস্ব প্রতিবেদক / ২৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে (৫৮) হত্যার ঘটনায় আসামী ইমরানকে (৩০) গ্রেফতার এবং হত্যার রহস্য উন্মোচন করেছে র‌্যাব-১। রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান এসব তথ্য নিশ্চিত করছেন।

নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানাধীন মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। সিদ্দিক রাজধানীর কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

আসামী ইমরান গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন কড্ডা (কালাকুর) এলাকার ইউনুস তালুকদারের ছেলে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌণে ৬ টার দিকে টঙ্গীর চিহ্নিত মাদক স্পট হিসেবে পরিচিত (মাজার বস্তি) থেকে আসামী ইমরানকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ছিনতাই কাজে ব্যবহৃত ১টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। সে একজন পেশাদার ছিনতাইকারী। গ্রেফতার ইমরান বর্তমানে র‌্যাব-১ এর হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান জানান, শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর বাসা থেকে তাঁর কর্মস্থল রাজধানীর কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। টঙ্গী পূর্ব থানাধীন বিআরটি প্রকল্পের উড়াল সেতুর উপরে (বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে) উঠার সময় ছিনতাইকারী ইমরান ভিকটিম সিদ্দিকুর রহমানের পথরোধ করে। এসময় ছিনতাইকারী তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারী ইমরানের সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকের বাম হাতের উপরে তিনটি আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলের নিচে সিঁড়ির কাছেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। পরে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ইমরান টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তিতে আশ্রয় নেয় এবং মোবাইলটি ১০০০ টাকায় বিক্রি করে আত্মগোপন করে। হত্যার ঘটনায় শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্বজনেরা। বিষয়টি আমলে নিয়ে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তারা ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ এবং ফেলে যাওয়া আলামত (ছুরি ও জুতো) পর্যালোচনা করে ঘাতক ছিনতাইকারী ইমরানকে শনাক্ত করে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌণে ৬ টার দিকে টঙ্গীর চিহ্নিত মাদক স্পট হিসেবে পরিচিত মাজার বস্তি থেকে আসামী ইমরানকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামী ইমরান স্বীকার করে সে মাদকসেবী। মাদকের টাকা জোগাড় করার জন্য মোবাইল ছিনতাই করে এবং বাধা দেয়ায় ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে হত্যা করে। ছিনতাইকৃত মোবাইলটি সেমোবাইলটি মাজার বস্তিতে ১০০০ টাকায় বিক্রি করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর