শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মির্জাপুরে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার : / ৮২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ মে, ২০২২

আসছে মির্জাপুর উপজেলায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ,সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে।

আজ সোমবার (১৬ মে ২০২২ ইং তারিখ ) উপজেলার ৩নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীরা দলের একাংশ কর্মীদের নিয়ে ফতেপুর বাজারে প্রায় ২ ঘন্টা ব্যাপী এ কর্মসূচি সম্পন্ন করেন।

উল্লেখ্য, উপজেলায় ১৪ টি ইউনিয়ন। এর মধ্যে ৮ টি ইউনিয়নে নির্বাচন শেষ।বাকী ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ৪ জন মনোনয়ন ফরম জমা দেন।তারা হলেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকাবস্থায় জ্বালাও-পোড়াও আন্দোলনের মির্জাপুর থানার মামলার ৩৮ নম্বর আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

সংশ্লিষ্ট তথ্যমতে জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ মিয়াকে নৌকা প্রতীক দেন।এতে ক্ষুব্ধ হয়ে দলের অন্য প্রার্থীরা ও আওয়ামী লীগের একাংশ ওই বিক্ষোভ সমাবেশ,সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ নৌকার মনোনয়ন বাতিল ও মাঝি পরিবর্তন চেয়ে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর