শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রাজাপুরে একটি ভবনের দুই ফ্ল্যাট বাসার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

সাইদুল ইসলাম, রাজাপুরঃ / ২৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ আগস্ট, ২০২২

ঝালকাঠি জেলার রাজাপুর থানার পিছনে আবাসিক এলাকা টিএন্ডটি রোডে দুই ফ্ল্যাট বাসার দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১আগষ্ট) দিনের বেলায় টিএন্ডটি রোডে বিসমিল্লাহ প্লাস ৫ম তলা বিল্ডিং এর ৩য় তলায় দুই ভাড়াটিয়া মিরুখালী কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুবুল হক ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ কায়সার হাওলাদার’র বাসায় এ চুরির ঘটনা ঘটে।

অধ্যক্ষ মোঃ মাহাবুবুল হক জানান, আমি ও আমার স্ত্রী বরিশালে ডাক্তার দেখাতে গিয়ে ছিলাম, দুপুরে ফোন পাই যে বাসার তালা ভেঙ্গে স্টিল আলমারি ভেঙ্গে স্বর্ন ও টাকা নিয়েছে। খবর পেয়ে এসে দেখি প্রায় ১১ ভরি স্বর্ন ও নগত বিশ হাজার টাকা নিয়েছে।

মোঃ কায়সার হাওলাদার জানান, আমরা কেউ বাসায় ছিলাম না, বিকালে খবর পাই বাসার তালা ভেঙ্গে বাসা চুরি হয়েছে। বাসায় এসে দেখি তিন ভরির বেশি স্বর্ন চুরি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর