সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রাজাপুরে জনশুমারি ও গৃহগণনা সভা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম, রাজাপুরঃ / ৬৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শুক্তাগড় ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারী সমন্বয়কারী দেবব্রত মিত্র, জোনাল অফিসার গাজী আবুল বাসার, ইউপি সচিব স্বপন কুমার ওঝা সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ৷

বক্তারা বলেন, আগামী ১৫-২১ জুন পর্যন্ত জনশুমারি ও গৃহগণনার কাজ করার জন্য শুক্তাগড় ইউনিয়নে ইতোমধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এই কাজটি সম্পাদন করবেন। এ সময় প্রতিটি খানা ও খানার সদস্য গণনা এবং বসতঘর বা গৃহের সংখ্যাসহ আরও অন্যান্য বিষয়ে নিরূপণ করা হবে। এর আগে ঐ সকল সুপারভাইজার-তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করা হবে৷
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর