শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

রায়গঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ৫৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানাযায়,গতকাল সোমবার সন্ধ্যায় ভাড়া নেওয়া বাসা বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় স্বামী ফজল আলীর সাথে তর্ক বিতর্ক হয় গৃহবধূর। এক পর্যায়ে স্ত্রী একাই বাসা ভাড়া নেওয়া বাড়ি থেকে বেড়িয়ে পরে।

এর পর মঙ্গলবার (২৭ জুন) পূর্ব লক্ষিকোলা এলাকার খালের পাশ থেকে গাছের সাথে বাধা মরদেহটি উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ । নিহত নূরমহল বেগম (৫০) উপজেলার পানায়গাঁতী গ্রামের ফজল আলীর স্ত্রী।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পরে তা উদ্ধার করে মরদেহটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছেনা বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর