বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

রিপোর্টারের নাম : / ২৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা। শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খানের সাথে শ্যামগোপ গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র শাহ পরান গংদের পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে শনিবার সকাল ১১টার দিকে সাংবাদিক শাহিন খান অভীর নলকূপ সংস্কার কাজ দেখতে যায়।

এসময় শাহ পরান গংরা একটি সংঘবদ্ধ দল রাম দা, হাসুয়া, ছুরি, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি দিয়ে তাঁর উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে সাংবাদিক শাহিন খানের দুহাত ও এক পা এর বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথম সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করে।

এ ঘটনায় আহতদের বাবা আব্দুল বারিক খান শাহ পরান সহ ১১ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর