বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন

র‍্যাব-১২’র অভিযানে ফেন্সিডিল, ২টি মোটর সাইকেলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২টি মোটর সাইকেলসহ ২মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। 
শনিবার সকালে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাব ১২’র উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। তিনি জানান,র‍্যাব ১২’র একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ঠাকুরগাঁও হতে ২টি মোটর সাইকেল যোগে ৩ জন ব্যক্তি ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ মোড়ের সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কের উপর” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ৮ তাং ৬টার দিকে ২টি মোটর সাইকেল আসতে দেখে থামানোর সংকেত দেওয়া হয়।
মোটরসাইকেল দুটি স্লো হওয়ার সাথে সাথে একজন আসামী সিরাজগঞ্জ সদর থানার গটিয়া মেছড়া পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে সোহেল রানা ওরফে সাব্বির (২৭) মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে টাঙ্গাইলের ভূঞাপুর থানার রামাইল গ্রামের শহিদুল্লাহর ছেলে শরিফুল ইসলাম ওরফে জুয়েল মাহমুদ (২৭) ও গোবিন্দপুর টেঘরী গ্রামের আঃ কাদেরের ছেলে আবু হানিফ রুবেলকে (২৯) আটক করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এসময় তাদের নিকট হতে ১৮৭ বোতল ফেন্সিডিল পরিবহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মটর সাইকেল ২টি মোবাইল ফোন, ১ হাজার ৬শত ২০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর