বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

লালমনিরহাটে মসজিদ কমিটির দ্বন্দ্বে আইনজীবীর বাড়ি ভাঙচুর, আহত-৩

রিপোর্টারের নাম : / ১৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙা এলাকায় মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে আইনজীবীর বাড়ি ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের একটি দল ওই আইনজীবীর বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় আইনজীবী লাভলুর ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাতিজা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী প্রিতম সরকার, চাচাতো ভাই আজম সরকার আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালমনিরহাট সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ রেজওয়ানা হাফিজ জানান, রফিকুল ইসলাম ফিজিক্যাল এসাল্টে ভর্তি হয়েছেন। মাথায় ৪টা সেলাই পড়েছে। একটি ২.৫৫ সেন্টিমিটার আর একটি দের সেন্টিমিটার। ভুক্তভোগী সাইমুল আলম লাভলু লালমনিরহাট জর্জকোর্টের সিনিয়র আইনজীবী ও মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। দীর্ঘদিন থেকে তিনি তার এলাকার মসজিদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

এলাকাবাসী জানান, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে একজন মসজিদের হিসাব নিয়ে কথা তোলে। তখন এ্যাডভোকেট লাভলু ১৫ দিন আগে কমিটি ভাঙা এবং সব হিসাব জমা দেয়ার কথা বলেন। পরে বহিরাগত প্রায় দুই থেকে আড়াইশো মানুষের একটি দল লাভলুর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা মোটরসাইকেল, টিভি, কম্পিউটার, আলমারিসহ সব কিছু ভাঙচুর করা হয়। এ সময় স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু আসবাবপত্র লুট হয়।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল বলেন, মসজিদ কমিটি নিয়ে একটা দ্বন্দ্ব হয়। সেই সময় আমি উপস্থিত ছিলাম। আমি আসার পরে আইনজীবীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। আপাতত সবাইকে শান্ত থাকার কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির ছবি তুলেছি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ও আইনজীবীর বাড়ি দেখে এসেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর