রবিবার, ১০ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য। পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা গাকৃবিতে সয়াবিন গবেষণার উপর কর্মশালা অনুষ্ঠিত।  বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

লালমনিরহাটে মাইক্রো ও গাঁজাসহ ৪জন বিক্রেতা আটক!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৫৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ জুন, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জে একটি মাইক্রো বাস ও ১৭ কেজি গাঁজাসহ চার জন বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যব) ১৩ রংপুর।

সোমবার(৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমদ।

এর আগে রোববার (৫জুন) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি শেখ ফজলল করিমের ফলকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ইকবাল হোসেন(৩৪), আজিমুল হক (৩৭), মুসা মিয়া(২২), সুমন মিয়া(১৫)।

প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব ১৩ জানায়, ভারতীয় সীমান্তবর্তি গ্রাম থেকে মাদক নিয়ে মাইক্রোবাস যোগে রংপুরে পাচার হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে রোববার(৫জুন) রাতে কাকিনা কবি শেখ ফজলল করিমের নাম ফলক এলাকায় অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল।
এ সময় সন্দেহজনক ভাবে রংপুর গামি একটি মাইক্রোবাস আটক করে তল্লাশী চালিয়ে ১৭কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব। মাইক্রোবাসে থাকা ৪জন মাদক বিক্রেতাকেও আটক করা হয়।

এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর