শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে মাদক সেবকের দায়ে যুবকের কারাদন্ড!

আশরাফুল হক, লালমনিরহাট! / ৫৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মে, ২০২২

লালমনিরহাটে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে হৃদয় মিয়া (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার(১৪ মে) সন্ধায় সদর উপজেলার তিস্তা রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবেল রানা।
সাজাপ্রাপ্ত হৃদয় রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক নিয়ন্ত্রনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেলে তিস্তা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবেল রানা।
এ সময় প্রকাশ্যে মাদক সেবনের সময় হৃদয় নামে এক যুবককে আটক করা হয়।মাদক সেবনের কথা স্বীকার করায় আটক যুবক হৃদয়কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবেল রানা। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত হৃদয়কে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর