সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলে ভরেছে যশোরের গদখালীতে, চাষিদের মুখে ফের হাসি গত ছয় মাসে আসেনি কোনো খাদ্যপণ্যসহ অন্যান্য সামগ্রী বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক কাজিপুরে ট্রাক-ভ্যানগাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ কিশোর আটক তাবলীগের মুরুব্বি হাজী সেলিমের ইন্তেকাল বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল গাকৃবিতে শহিদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ সুনাম অর্জনে প্রথম সাফল্যে গাঁথা লালমনিরহাটের শিবরাম স্কুল, শার্শা বাহদুরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

রিপোর্টারের নাম : / ৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) রাতে শার্শার নাভারন বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম গভীর রাতে বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেল নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে হ্যান্ডক্যাপ পরানোর চেষ্টা করলে তিনি লুকানো ছুরি দিয়ে কনস্টেবল আবুল হোসেনকে আঘাত করে পালিয়ে যায়। রুবেলের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

আহত কনস্টেবলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

ওসি আব্দুল আলীম বলেন, ‘আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে না। রুবেলকে আটকের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর