মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

‘শেখ হাসিনাকে টিকা চ্যাম্পিয়ন ঘোষণা দিলো গ্যাভি’

রিপোর্টারের নাম : / ৩২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকাদান কার্যক্রমে সফলতার জন্য বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈশ্বিক টিকা জোট ‘গ্যাভি’ টিকা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে। দেশে টিকার কোনও অভাব নেই, যারা এখনও নেননি নিয়ে নেবেন।’ শুক্রবার (৮ এপ্রিল) মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমেছে। সারা দেশে করোনায় আক্রান্তও খুব একটা নেই। বর্তমানে সারা দেশে দৈনিক ৫০ থেকে ৬০ জন মানুষ আক্রান্ত হচ্ছে। এতে দেশে করোনার প্রভাব নেই বললে চলে। এখন পর্যন্ত ২৫ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। মোট জনগণের ৭৫ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।’ যারা এখনও বুস্টার ডোজ নেননি তাদের দ্রুত নিয়ে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘বাজারে খাদ্যের দাম কিছুটা বেড়েছে। বাজারে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। কোভিড নিয়ন্ত্রণে আছে। কোভিড নিয়ন্ত্রণে আছে বলেই অর্থনৈতিক অবস্থা ভালো ও সচল আছে। এ জন্য আমরা ধর্মকর্মও করতে পারছি। ব্যবসা বাণিজ্য ভালো মতো চলছে। সরকার কোভিড নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘বাংলাদেশে এখনও  শ্রীলঙ্কার মতো অবস্থা হয়নি। চলাফেরার কোনও দুরবস্থা নেই। সরকার পতনের অবস্থাও বাংলাদেশে হয়নি।’

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর