বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক  কাজিপুরে ফিল্মি কায়দায় ছিনতাই 

শেখ হাসিনা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন-প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। অবহেলিত গ্রামীণ জনপদে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে মানুষের স্বাস্থ্যসেবা দিয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সিংড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, আধুনিক বাংলাদেশের স্থাপতি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হবে দেশের স্বাস্থ্যসেবা। এ লক্ষ্য পূরণে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখণ্ড এবং সংবিধান উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে গত ১৪ বছরে দেশের স্বাস্থ্য সেবা খাতে উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। এসব কমিউনিটি ক্লিনিকগুলো উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনতে পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। এর ফলে টেলিমেডিসিন সুবিধা নিয়ে বাড়ির কাছেই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন সেবাগ্রহীতারা। স্মার্ট হবে স্বাস্থ্যসেবা।

পলক আরও বলেন, অপরিসীম মমত্ববোধ নিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাস্থ্যখাত এখন অনেক অগ্রসর। গ্রামীণ জনপদে এই সেবা বিস্তৃত হয়েছে। এর ফলে মানুষের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে।

দেশের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো.ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে আট জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৩০জন চিকিৎসক বিনামূল্যে অন্তত ৩ হাজার রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করছেন। ক্যাম্পে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর