শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় আগুনে বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক / ৪৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গা থানার জালশুকা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এসময় আসবাবপত্রসহ প্রায় এক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত গরিবউল্লাহ’র ছেলে আক্কেল আলীর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে পূর্ব শত্রুতার জের ধরে অথবা অন্য কোন কারনে আগুন লেগেছে কিনা কেউ নিশ্চিত করে বলতে পারে নাই।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আক্কেল আলীর বাড়ির বসত ঘরে আগুন লাগে রাত সাড়ে ১০ টার দিকে। আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও, মুহূর্তের মধ্যে পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,এ ঘটনায় কেউই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর