শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সবুজ নামে এক যুবক নিহত

রিপোর্টারের নাম : / ২৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ(২৮) নামে এক যুবক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ এর সামনে ইটভাটার পার্শে এ হামলার ঘটনা ঘটে।  নিহত সবুজ সলঙ্গা থানার রশিদপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সবুজ আলী শেখ। তিনি মুন্সিগঞ্জ আকিজ গ্রুপে চাকরী করতেন।সে ১০ দিনের ছুটিতে বাড়ীতে এসেছেন।

নিহত সবুজের ভাই ফিরোজ ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানায়, বরেদ্র এক্সপ্রেস এর চেকার হিসেবে সবুজের ভাই ফিরোজ কাজ করে। ফিরোজ অসুস্থ্য থাকায় তার ছোট ভাই সবুজ তার ডিউটিতে ছিল। ২ টা ১৫ মিনিটের দিকে সবুজের সাথে কথা হয় তার ভাই ফিরোজের । এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন অন্য গাড়ির চেকারদেরকে জানালে অনেক খোঁজাখুঁজির পর ইটভাটার পাশে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করেন।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন, সকালে খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর