বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সলঙ্গায় বিএনপির সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম : / ২৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কয়েকটি অনলাইনে সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকারকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা বিএনপি। শনিবার বিকেলে সলঙ্গা বাজারস্থ যুবদল কার্যালয়ে সলঙ্গা থানা বিএনপি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানার বিএনপির সভাপতি মতিয়ার রহমান বলেন, গত ৪ ও ৫ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম ও কালবেলা পত্রিকার অনলাইন ভার্সনে ‘সলঙ্গায় আওয়ামীলীগ নেতাদের সাথে বিএনপি নেতার আতাতের বৈঠক’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদটি যে ছবি ব্যবহার করা হয়েছে তা প্রায় এক বছর আগের। আর সংবাদে যে তথ্য দেয়া হয়েছে তাও সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন করে উল্লেখ করে তিনি বলেন, মুলত গত ৬ আগষ্ট কারাগার থেকে বের হবার ৩/৪ দিন পর রামারচর হোটেল নিউ মদিনায় বেলা আড়াইটার দিকে খাবার খেতে গেলে অনাকাঙ্খিতভাবে আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ বিএ ও শফি কামালের সাথে দেখা হয় এবং সৌজন্যমুলক কিছু কথা হয়। এটিকেই পুজি করে একটি কুচক্রী ও স্বার্থন্বেষী মহল তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করার হীন উদ্দেশ্যে এবং আমার রাজনৈতিক ও সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন করতে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সম্পুর্ণ  মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করেছে।

তিনি মিথ্যা সংবাদটিতে বিভ্রান্তি না হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের আহবান জানিয়ে সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি কেএম শহিদুল ইসলাম মজনু, সোলায়মান হোসেন, শাহজাহান আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদার, হাবিবুর রহমান সুজন,থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব রঞ্জু আহমেদ, সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুননর রশীদ হিরনসহ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর