শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

সলঙ্গায় ব্রিজের নিচ থেকে মানসিক ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ২৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্রিজের নিচ থেকে আব্দুল মান্নান (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীনে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মান্নান সলঙ্গা থানার চড়িয়া শিকার (মাঠপাড়া) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের থানার ভুইয়াগাতী জোড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুল মান্নান মানসিক ভারসাম্যহীন। পাশাপাশি দুইটা ব্রিজ রয়েছে। ব্রিজের সাইডে রাস্তা আছে মনে করে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে মারা যেতে পারে।

নিহতের সৎ ভাই আমির হোসেন জানান, বুধবার সকালে কাইকে না জানি আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সকালে মরদেহ টি ব্রিজের নিচে পরে থাকা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর