সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

সলঙ্গার ধুবিলে চেয়ারম্যান রাসেলের উদ্যোগে কৃষকের পাকা ধান কেটে দিলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: / ৩৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মে, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় পুরোদমে ধানকাটা মাড়াই শুরু হয়েছে। যার ফলে ধানকাটা শ্রমিক সংকটে পড়েছে এলাকার কৃষক।এদিকে সময়মতো জমির পাকা ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। তাদের এই সংকটে পাশে দাঁড়িয়েছেন,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান রাসেল তালুকদার।

সোমবার দুপুরে চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদারের উদ্যোগে ধুবিল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দ,ধুবিল ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,ধুবিল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার,ইউপি সদস্য আব্দুল মোন্নাফ শেখ ও ইউপি সদস্য আতাউর রহমানসহ প্রায় ৩০ জন নেতাকর্মীদের নিয়ে ধুবিল ইউনিয়নের সাতকুর্শি গ্রামের কৃষক তৈয়ব আলী এবং আব্দুল জাব্বারের ৩বিষা জমির পাকা ধান কেটে দেন।

এব্যাপারে চেয়ারম্যান রাসেল তালুকদার জানান,ধানকাটা শ্রমিকের অভাব দেখা দিয়েছে। ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে কাটতে পারছিলেন না অনেক কৃষক। তাই কৃষকের ফসল কেটে ঘরে তুলে দেওয়ার জন্য ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর