বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

 সলঙ্গার ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সম্পাদক নির্বাচিত

মতিন সরকার / ৩৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি মনিরুজ্জামান মনি মাস্টার ও সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার (ভোলা) নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার (ভোলা) এর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ সভাপতি ফনি ভূষন প্রদ্দার,সদস্য আহসান হাবিব আসলাম, সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার,সলঙ্গা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সাচ্চু,সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,থানা ছাত্রলীগের সভাপতি তাহীদুর রহমান, সাধারণ সম্পাদক রিপন হাসান প্রমূখ।

দ্বিতীয় অধিবেশনে ভোটের ফলাফল ঘোষনা করেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর।এতে সভাপতি পদে মনিরুজ্জামান মনি মাষ্টার ১৩৮ ভোট,মিজানুর রহমান রাসেল তালুকদার ১০৩ ভোট ও রফিকুল ইসলাম ১ ভোট পায়।

সাধারন সম্পাদক পদে আব্দুল করিম সরকার (ভোলা) ১৮৫ ভোট,আব্দুল রউফ ৪৭ ভোট ও সিদ্দিক ১০ ভোট পায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর