মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলে ভরেছে যশোরের গদখালীতে, চাষিদের মুখে ফের হাসি গত ছয় মাসে আসেনি কোনো খাদ্যপণ্যসহ অন্যান্য সামগ্রী বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক কাজিপুরে ট্রাক-ভ্যানগাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ কিশোর আটক তাবলীগের মুরুব্বি হাজী সেলিমের ইন্তেকাল বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল গাকৃবিতে শহিদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ সুনাম অর্জনে প্রথম সাফল্যে গাঁথা লালমনিরহাটের শিবরাম স্কুল, শার্শা বাহদুরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখের হত্যার রহস্য উদঘাটন! গ্রেফতার ৪

রিপোর্টারের নাম : / ৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ ওরফে খতিব (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।

গত ৯ নভেম্বর ২০২৫ বিকেলে বাড়িতে ফেরার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি খতিব। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরবর্তীতে ১২ নভেম্বর সকালে ফুলজোর নদীতে স্থানীয়রা হাত-পা ও কোমরে ইট বাঁধা অবস্থায় ভাসমান একটি লাশ দেখতে পান। পরিবার এসে লাশটি খতিবের বলে শনাক্ত করে। এ ঘটনায় সলঙ্গা থানায় হত্যা মামলা রুজু হয়।

পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তদন্তে আসামীদের শনাক্ত করে। পরে তারা মাসুদ রানা, ফরিদুল ইসলাম, শাহিনুর খাতুন এবং রফিকুল ইসলামকে পৃথক স্থান থেকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা জানায়, টাকা লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কজনিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে খতিবকে হত্যা করা হয়। আসামী শাহিনুর খতিবকে নদীর ঘাটে ডেকে নেয় এবং ঘুমের ওষুধ মেশানো স্পিড পান করায়। অচেতন হয়ে পড়লে অন্য আসামীরা চাদর পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে হাত-পায়ে ইট বেঁধে নৌকায় করে লাশ নদীতে ফেলে দেয়।

গ্রেফতারকৃত চারজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর