বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

সলঙ্গায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন-আ: আজিজ এমপি

মতিন সরকার / ৫০২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় অধ্যাপক ডা: আব্দুল আজিজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে কে,সি ফরিদপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনের এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।

এ উপলক্ষে নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ হৃদয়,নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকার,সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য আব্দুর রউফ সরকার বকুল প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডা: আব্দুল আজিজ বলেন,সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধূলার আয়োজন করতে হবে। তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব।তিনি আরও বলেন,খেলাধূলার কারণে খেলোয়াড়দের মধ্যে সৃৃষ্টি হয় শৃংখলাবোধ,দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা ও শরীরচর্চা ।যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে দল মত নির্বিশেষে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। অনুূষ্ঠানটি পরিচালনা করেন,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা: আশরাফুল আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর