সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম।  টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটন, পিপিএম-সেবা পদক পেলেন মেহেদী হাসান। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ

সলঙ্গায় মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

মতিন সরকার / ৬৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক-মুখপাত্র, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার রাত ১২টা ১ মিনিটে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগেরর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে  উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্ত্বরে অস্থায়ী মুরালে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
সোমবার সকাল ১১টায় মুরালে শ্রদ্ধা নিবেদন, দুপুর ১২টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন, দুপুর ২টায় অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিকেল ৪টায় সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের পরিচালনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের
পুত্র সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগেরর সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা।
 এসময় সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক,থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয়,থানা ছাত্রলীগের সাধাণ সম্পাদক রিপন হাসান,থানা স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ,উপ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রওশন সরকার, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল মমিন রাজা,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাজু,ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক টুটুন তালুকদার,সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগেরর সভাপতি আব্দুল মান্নান,সাধারন সস্পাদক মুঞ্জুরুল আলম,
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি জিতু তালুকদার,টুটুল আহমেদ রুহুল,উপ আইন বিষয়ক সম্পাদক রিপন সরকার লিমন, ছাত্রলীগ নেতা,এসএম সবুজ আহমেদ, আহমেদ সবুজ,সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,হাটিকুমরুল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আজিজুল বারী সুমন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর