সোমবার, ১১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য। পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা গাকৃবিতে সয়াবিন গবেষণার উপর কর্মশালা অনুষ্ঠিত।  বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

সলঙ্গা থানা মহিলা আ.লীগের সম্মেলনে সভাপতি অনিতা, সম্পাদক আছমা

নিজস্ব প্রতিবেদক: / ৭৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ মে, ২০২২

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে অনিতা রাণী দাশ এবং সাধারণ সম্পাদক পদে আছমা পারভীন পুনরায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে জেলা ও কেন্দ্রীয় নেতারা এ ঘোষণা দেন।

এর আগে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না।

সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি অনিতা রাণী দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছমা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ।

অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভকেট রিমা,সাংগঠনিক সম্পাদক তানজিলা আফরিন,উল্লাপাড়া মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা,
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসনে আরা পারভীন লাভলী,সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ সভাপতি ফনিভূষন পোদ্দার,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল, সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা, এছাড়াও বিভিন্ন পর্যায়ের মহিলা আওয়ামী লীগের নেত্রী বৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর