মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা

সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা / ১৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বানে সলঙ্গা থানা শাখায় সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগকর্মী সোহেল রানা।

বুধবার দুপুরে জেলা যুবলীগের আহ্বানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তার সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা যুবলীগের নেতাদের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি।

সোহেল রানা সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক ও এম ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গুরুত্বপূর্ণ এই থানা যুবলীগে সোহেল রানা কে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সোহেল রানা সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের মৃত পল্লী চিকিৎসক আব্দুস সাত্তারের ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরব রয়েছে তাঁর প্রচারণায়। বেশির ভাগ নেতাকর্মীই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখার জন্য মতামত ব্যক্ত করছেন।

সলঙ্গা থানার বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দলের নেতোকর্মী ও অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই যুবলীগ নেতা। সাধারণ মানুষ, কৃষিজীবী, পথচারীসহ সব শ্রেণির মানুষকে সাধ্যমত সাহায্য করেছেন।
বর্তমানে দলের মধ্যে তার জনপ্রিয়তাও রয়েছে। দলের কর্মীদের প্রতি তার ভালবাসা, সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

এ ব্যাপারে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সোহেল রানা বলেন, তৃণমূল পর্যায় থেকে ছাত্রলীগের রাজনীতি করেছি। মানুষের জন্য কাজ করেছি। সরকারের দুঃসময়ের রাজপথের রাজনৈতিক সহযোদ্ধা ছিলাম।

বর্তমানে যুবলীগের রাজনীতিতে রাজপথের আন্দোলন-সংগ্রাম ও দলীয় সকল কর্মসূচীতে সক্রিয়ভাবে আছি। যুবলীগকে সুসংগঠিত করতে কেন্দ্রের নির্দেশনা মেনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি। এখন দল আমার কর্মযজ্ঞকে মূল্যায়িত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর