সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ জুলাই, ২০২২

নাটোরের সিংড়ায় ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ভার্চুয়ালে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

শনিবার (২ জুলাই) সকাল ১০টায় চলনবিল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা আ’লীগ নেতা মাওলানা রুহুল আমিন প্রমুখ।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, সিংড়া উপজেলায় ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর