বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমপি তানভীর ইমামের চা আড্ডায় হাজার হাজার নারী-পুরুষের ঢল

মতিন সরকার / ৩৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তৃনমূলপর্যায়ের নেতা-কর্মীদের সাথে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রতাপ কলেজ মাঠে চা আড্ডায় হাজার হাজার মানুষের ঢল লক্ষ করা গেছে।
বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানা সোহেলে সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তৃণমূলের নেতা-কর্মীদের সাথে ‘ চা আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তালুকদারের পরিচলনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল।
এসময়উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি তানভীর ইমাম তৃণমূলের নেতা-কর্মীদের সাথে চা আড্ডা অনুষ্ঠানে যোগ দিয়ে কুশল বিনিময় করেন। ইউনিয়নের গরীব দুঃখী ও অসহায় মানুষের বিষয়ে খোজ খবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর ইমাম এমপি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে।জনগণের সহযোগিতা নিয়ে জনগণের সেবায় আওয়ামী লীগ কাজ করে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। চা আড্ডা অনুষ্ঠানে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে । মিছিল আর শ্লোগানে মুুখরিত ছিল প্রতাপ কলেজ মাঠ ও বাজার এলাকায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর