সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাকের আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক / ২১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ জুন, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক আরোহী নিহত ও আরেক জন আহত হয়েছে।

নিহত মোস্তাফিজুর রহমান (১৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি গ্রামের মোক্তার হোসেনের ছেলে। আহত অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৫ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার নাইমুড়ি বাজার এলাকায় এ দূর্ঘনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি আম বোঝাই ট্রাক এই মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় পৌছে সামনের চাকা ফেটে যায়। দ্রুতগামী আম বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বট গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ট্রাকে থাকা চালকের সহকারীর ভাগিনা মারা যান ও আরেকজন আহত হয়।

তিনি আরো জানান,খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘনাকবলীত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে স্বজনদের খবর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর