সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক। বেড়ায় চুরির সময় হাতেনাতে একজন আটক গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত কাজী নজরুল ইসলাম।  গাজীপুরে সেফটিক ট্যাংকি বি/স্ফো/রনে নিহ/ত-১।  বেড়ায় স্মরণসভা অনুষ্ঠিত কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছর নভেম্বরে উদ্বোধনের আশা-পানিসম্পদ প্রতিমন্ত্রী কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ

সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি-এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) দবিরগঞ্জ শাখার আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা ও শারীরিক বিকাশে ডিমের ভূমিকা এবং প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

এসময় দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া  উপজেলা ভেটেরিনারি সার্জন মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক সাইফুল ইসলাম, দবিরগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের ফার্মাসিস্ট সুমন সরকারসহ সকল সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় এনডিপি প্রানিসম্পদ কর্মকর্তা’র রাফি আলম সঞ্চলনা করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর