শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের সলঙ্গায় হিন্দু বাড়িতে মুসলিম নারীর অনশন

নিজস্ব প্রতিবেদক / ৩৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ জুন, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ৩২ বছর বয়সী এক মুসলিম নারী। এ ঘটনায় ওই এলাকায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১৪ জুন ) সকাল থেকে দীনেশ চন্দ্ররে ছেলে উজ্জ্বল চন্দ্রের বাড়িতে অবস্থান নিয়েছে ওই মুসলিম নারী।

স্থানীয় সূত্রে জানাযায়, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়া ওই নারীর নাম তানজিলা আক্তার। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময়  উজ্জ্বল চন্দ্র  এর সাথে পরিচয় হয়।

অনশনে বসা নারী জানান, পরিচয়ের এক পর্যায় উজ্জ্বল চন্দ্ররের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল চন্দ্র  মুসলমান হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। দুই বছরে বিভিন্ন সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। মোটরসাইকেলে কেনাসহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে উজ্জ্বল চন্দ্র ।

সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি।

এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্ররের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, মেয়েটির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর