বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব ১২’র অভিযানে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিবার রাত আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার রামারচর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে রয়েল রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা।

অভিযানে যাত্রীবাহী একটি বাসে যাত্রীবেসে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৯২ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মইজুল ইসলামের ছেলে এনামুল হক (২৫) ও একই গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে সাইফুদ্দিন হোসেন ওরফে সাইফ(২৪)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর