রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য। পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা গাকৃবিতে সয়াবিন গবেষণার উপর কর্মশালা অনুষ্ঠিত।  বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

সিরাজগঞ্জের সলঙ্গায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ৫০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ জুন, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই বাবলু মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই আব্দুল মজিদ পলাতক রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত বাবলু মিয়া পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলে বাবলু মিয়া ও আব্দুল মজিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এরই জেরে শুক্রবার সন্ধায় দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির হয়।  এক পর্যায়ে বড় ভাই আব্দুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।

এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করার কথা বলেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর